স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

স্টাফ রিপোর্টার:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে রান্না করা খাবার প্রথম দিন আনন্দ মূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়। বিদ্যালয়ের মিড ডে মিল চালুর কার্যক্রম উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলী, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গুরুপদ সূত্রধর, সহকারি শিক্ষক রাজিবুল হাসান, সহকারি শিক্ষক হাবিবুর রহমান, প্যারা শিক্ষক মো: জিয়াউর রহমান, মো: আনোয়ার হোসেন, অশোক রঞ্জন দাশ, ফেরদৌস আহমদ, মো: শাহ আলম প্রমূখ।

বিদ্যালয়ে ৬ষ্ট থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ৩শ ৩০জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। সকাল সোয়া ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস শেষে ছুটি দেয়া হয়। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যহৃ বিরতি। এ ফাঁকে শিক্ষার্থীরা জোহরের নামাজ আদায় করে থাকেন। মিড ডে মিল চালু হওয়ায় এখন থেকে শিক্ষার্থীরা জোহরের নামাজ আদায়ের পর বিদ্যালয়ের রান্না করা খাবার খেতে পারবেন। এতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা কার্যক্রমে ব্যাপক প্রেরনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী জানান, মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ অনুভব করছে। ১জন অনারারী বাবুর্চির মাধ্যমে বিদ্যালয়ের আঙ্গিনায় খাবার রান্না করা হয়। প্রথম দিন ২শ ৫০জন শিক্ষার্থীকে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *