০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে এসিল্যান্ড কর্তৃক ভ্রাম্যমান আদালত ॥ মাটি উত্তোলনের দায়ে দুই শ্রমিকের ১৫দিনের কারাদন্ড

  • Update Time : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • / 843

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ আঞ্চলিক মহা সড়কের কাঁটা নদীর স্টীল ব্রিজ সংলগ্ন সরকারি ভুমি থেকে আজ সোমবার সকাল ১১টায় অবৈধ ভাবে নৌকা দিয়ে মাটি উত্তোলনের দায়ে মাটি কাঁটা দুই শ্রমিককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ইয়াসির আরাফাত। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের তবাজ উল্ল্যার ছেলে আব্দুল মিয়া (৩৭), জাফর আলীর ছেলে জয়নাল মিয়া (৩৫)। আজ সোমবার পুলিশ দন্ডপ্রাপ্ত দুই মাটি কাটা শ্রমিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
জানাযায়, দন্ডপ্রাপ্ত আব্দুল মিয়া ও জয়নাল মিয়া ইছগাঁও মৌজায় সরকারি ভুমি থেকে নৌকা দিয়ে বালি মাটি উত্তোলন করছেন এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত অভিযান চালিয়ে মাটি ভর্তি নৌকা সহ শ্রমিক আব্দুল মিয়া ও জয়নাল মিয়াকে আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালতের জিজ্ঞাসাবাদে শ্রমিকরা অবৈধভাবে মাটি কাঁটার দোষ স্বীকার করেন। এতে ভ্রাম্যমান আদালত তাদের অপরাধ আমলে নিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ১৫ ধারার অপরাধে মাটি কাটা শ্রমিক আব্দুল মিয়া ও জয়নাল মিয়াকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসিল্যান্ড ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত জানান, সরকারি ভুমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই শ্রমিক আব্দুল মিয়া ও জয়নাল মিয়াকে ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এবং মাটি কাঁটা শ্রমিকদের ব্যবহৃত নৌকাটি ইউপি সদস্য মুকিত মিয়ার জিম্মায় দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে এসিল্যান্ড কর্তৃক ভ্রাম্যমান আদালত ॥ মাটি উত্তোলনের দায়ে দুই শ্রমিকের ১৫দিনের কারাদন্ড

Update Time : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯