০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে শাহারপাড়া বাজার থেকে ভূয়া চিকিৎসক গ্রেফতার

  • Update Time : ১১:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • / 2411

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে র‌্যাবের অভিযানে ভূয়া চিকিৎসক বেলাল হোসেনকে (৪৪) গ্রেফতার করা হয়েছে। ভূয়া চিকিৎসক বেলাল হোসেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাপুর দেওয়ান বাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চরা গ্রামের মঞ্জুর কবিরীর বাড়িতে ভাড়াটে থেকে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে ফার্মেসী ব্যবসা দিয়ে সেখানে লোকজনদের চিকিৎসা দিয়ে আসছিল। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে মা সালমা এন্ড নাদিয়া ফার্মেসী থেকে ভূয়া চিকিৎসক বেলাল হোসেনকে গ্র্রেফতার করা হয়। র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত বেলাল হোসেন, শাহারপাড়া বাজারে মা সালমা এন্ড নাদিয়া ফার্মেসীতে বসে ডাক্তার পরিচয়ে দীর্ঘ দিন ধরে রোগীদের চিকিৎসা প্রদান করে আসছে। তার চিকিৎসা পত্রে এমবিবিএস: সি.সি.ই: এম-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আরএমও ঢাকা ইউনিভার্সিটি: সরকারি রেজি: নং-বিএডিএস-১০০৯০০৬/এ লেখা রয়েছে। গ্রেফতারকৃত ভূয়া চিকিৎসক বেলাল হোসেনের কাছে সংশ্লিষ্ট কাজগপত্র এবং সার্টিফিকেট দেখতে চাইলে সে সকল প্রকার সনদপত্র দেখাতে ব্যর্থ হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত বেলাল হোসেনকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

র‌্যাবের অভিযানে শাহারপাড়া বাজার থেকে ভূয়া চিকিৎসক গ্রেফতার

Update Time : ১১:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯