০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জঙ্গীবাদ নিরোধ বিষয়ক কর্মশালা

  • Update Time : ০৭:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • / 711

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সমাজকল্যান কমিটির বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জঙ্গীবাদ নিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) পরিষদ সম্মেলন কক্ষে শতাধিক মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের সেবায়েত সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে দিনব্যাপী কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জঙ্গীবাদ নিরোধে জনসচেতনতা মূলক গুরুত্বপূর্ন তথ্য উপস্থাপন করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প জাইকার কর্মকর্তা রাজিব কুমার দাশ, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কোষাধ্যক্ষ মো: আব্দুল হাই প্রমূখ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জঙ্গীবাদ নিরোধ বিষয়ক কর্মশালা

Update Time : ০৭:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯