দৈনিক যায়যায়দিন পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হলেন তরুন সাংবাদিক জুয়েল

নিজস্ব প্রতিবেদক::

বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকায় সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেসক্লাব এর সাধারন সম্পাদক তরুন সাংবাদিক জুয়েল আহমদ।

ঢাকা অফিস থেকে পাঠানো আইডি কার্ড বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জুনু চৌধুরীর মাধ্যমে আইডি কার্ড গ্রহন করেন।

সাংবাদিক জুয়েল আহমদ এর আগে জাতীয় দৈনিক আজকালের খবর ও সিলেটের দিনকাল পত্রিকায় জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন । তিনি ২০১৬ সাল থেকে সাংবাদিকতার মহান পেশায় যোগ দেন।

তিনি বর্তমানে জাতীয় দৈনিক যায়যায়দিন, দৈনিক সুদিন, দৈনিক সুনামগঞ্জের সময় ও আইপি টিভি কেটিভি বাংলা এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এবং আজকের স্বদেশ ডটকম এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক জুয়েল আহমদ বলেন, সমৃদ্ধির সহযাত্রী হয়ে দেশের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা নিয়ে কাজ করে আসছে পত্রিকাটি। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ স্টাফ রিপোর্টার জুনু চৌধুরী ও সিলেট বিভাগীয় ব্যুরো চিফ কাইয়ুম উল্লাস এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই সাথে জগন্নাথপুর উপজেলার হালচিত্র পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন। এছাড়াও সংবাদ সংশ্রিষ্ট যেকোন তথ্যের জন্য ০১৭৪১-৪৭১৮৪৯ নাম্বারের যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এদিকে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পাওয়ায় সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সাধারন সম্পাদক রিয়াজ আহমদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলার আহবায়ক শাহ এস এম ফরিদ, সদস্য সচিব হুমায়ুন কবির,

সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের কার্যনিবার্হী সদস্য গোলাম সারোয়ার, জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কায়েছ চৌধুরী, বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, সাংবাদিক বিপ্লব দেব নাথ,জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের সহ সাধারন সম্পাদক জামাল হোসেন, অর্থ সম্পাদক হুমায়ুন কবির ফরিদী, প্রচার সম্পাদক দুলন মিয়া, দপ্তর সম্পাদক সুজাত আলী, মহিলা বিষয়ক সম্পাদক আরজিনা খানম,

তথ্য প্রযুক্তি সম্পাদক আশরাফুল আলম, নির্বাহী সদস্য আবু বকর, জামাল হোসেন, ফরহাদ আহমদ রেহান, জাবির আহমদ চৌধুরী, কাসেম আহমদ, আহমদ সুজন, সুয়েব আহমদ, আজকের স্বদেশ এর নিজস্ব প্রতিবেদক রুম্মান আহমদ, সুজন মিয়া জুয়েল আহমদ জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *