যুক্তরাজ্য প্রতিনিধি::
যুক্তরাজ্যের বল্টন বাংলাদেশ ট্রাষ্টের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।মহান বিজয় দিবসের তাৎপর্য্য তুলে ধরে ওয়ারিছ উল্যাহর সভাপতিত্বে ট্রাষ্টের জেনারেল সেক্রেটারী মো: আব্দুল মতিন লাকির পরিচালনায় বক্তব্য রাখেন মিজান চৌধুরী , মো: আব্দুল্লা, এরশাদ আলী, মখলিছ ,আল আমীন , রাহান, ওয়াজেদ, মহিবুর , আব্দুল হক, সুহেল , কুহিনুর, রহমান, শাহিন প্রমূখ ।