সুনামগঞ্জের ধনপুর ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি’র বরাদ্ধ কৃত ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর ও কাবিটা) ২০১৯-২০ অর্থ বছরের আওতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।

বুধবার (১৯ জুন) ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.রবিকুল ইসলাম,ওকিল মিয়া,আওয়ামীলিগ নেতা বাবুল, জয়নাল,মতি মিয়া, নুরজামাল,মোনতাজ উদ্দিন,জাপানেতা নূরুল হক,রাকিবুল হাসান,সিরাজ,জাহাঙ্গীর আলম,মজিবুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *