স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( বিউবো’র) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের গ্রাহকদের নানানভাবে হয়রানী ও ভোগান্তির প্রতিবাদে গ্রাহক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শনিবার (৭জুলাই) বিকেল ৪টায় সৈয়দপুর বাজারে বিদ্যুৎ গ্রাহকদের আয়োজনে সমাবেশে সৈয়দপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ মদচ্ছির আহমদের সভাপতিত্বে ও সৈয়দ হিলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাবির মিয়া,
অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রহমান, সৈয়দ নুরুল ইসলাম দুলু, সৈয়দ ছালেহ আহমদ দুলা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া,সাবেক ইউপি সদস্য সৈয়দ মুনসিফ আলী,
সৈয়দ মোছাব্বির আহমদ, সৈয়দ খায়রুল ইসলাম, শাহ নেওয়াজ, সৈয়দ আকবর আলী, সৈয়দ ফরিদ আহমদ, আলমগীর হোসেন, সৈয়দ আবিদ আহমদ প্রমূখ।
এদিকে পরিশোধিত বিদ্যুৎ বিল পরবর্তী মাসের বিলে পুনরায় যোগ করত: প্রিপেইড মিটার সংযোজনে বাধ্য করে গ্রাহক ভোগান্তির প্রসঙ্গে গত ২৬জুন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে আব্দুল কাইয়ুমসহ ৮জন স্বাক্ষরিত একটি অভিযোগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরন অঞ্চল বিউবো সিলেটের প্রধান প্রকৌশলী বরাবরে দাখিল করা হয়েছে।
অভিযোগে উল্লেখ- করা হয় কয়েক মাস যাবত লক্ষ্য করছি যে, মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও পরবর্তী মাসের বিলে পূর্ববর্তী পরিশোধিত বিল সংযুক্ত করে গ্রাহকদের হয়রানী করা হচ্ছে। এছাড়া অনেক গ্রাহকদের মিটার নষ্ট হয়েছে বলে প্রিপেইড মিটার লাগাতে নির্দেশ প্রদান করা হচ্ছে।

এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী উল্লেখ করা হয়। সমাবেশে মো: আব্দুল কাইয়ুম, আলহাজ্ব সৈয়দ হবিবুর রহমান, হাফিজ শেখ কবির আহমদ, মাওলানা সৈয়দ ফয়জুল ইসলাম, ডা: সৈয়দ নুরুল ইসলাম, ডা: সৈয়দ তৈফুর আহমদ, সৈয়দ ওবায়দুল হক মছনু,
মাওলানা সৈয়দ আশফাক আহমদ চৌধুরী, মাওলানা সৈয়দ গফুর আহমদ, সৈয়দ কাওছার আহমদ, মাওলানা সানোয়ার আহমদ, সৈয়দ মাকসুদ, মনসুর কোরেশী, সৈয়দ হাবিল, সৈয়দ ময়েজ, সৈয়দ রিবান আহমদ, সৈয়দ আহমদ হোসেন তানিনসহ শতাধিক বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি লাগবে উর্ধŸতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
জ.টুডে-৭ জুলাই ১৮/বিডিএন