১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০৮:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
- / 848
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাদিকুর রহমান রুমেলকে (৩৮) গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত রাশেদ আলীর ছেলে।
বুধবার (১১ জুলাই) জগন্নাথপুর থানার এস আই অনুজ কুমার দাসের নেতুত্বে এ এস আই মোঃ মোক্তার হোসেন, এ এস আই প্রনয় নাল সহ একদল পুলিশ জামালপুর গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সাদিকুর রহমান রুমেলকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী রুমেলকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জ.টুডে-১১ জুলাই ১৮/বিডিএন










