জগন্নাথপুরে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় সৈয়দপুর বাজারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: মামুনূর রশীদ মামুন। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির।

বক্তারা দীর্ঘদিন পর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ সহ ছাত্রদলের কেন্দ্রীয়, বিভাগ এবং জেলার দায়িত্বশীল নেতৃৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল কামালী ও সদস্য সৈয়দ শিব্বির আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ ছাব্বির আহমদ কিবরিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো: ইমামুল হাসান, জাকারিয়া আহমদ, মো: সুজেল আহমদ, জাকারিয়া হোসাইন, মো: আব্দুল কাদির, তানভীর আহমদ তামিম,

সদস্য  হুমায়ুন খান রায়হান, এম এ সালাম,  জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক মো: ইমন আহমদ, যুগ্ম আহবায়ক মল্লিক শামীম, যুগ্ম আহবায়ক হামজা মিয়া, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ শিব্বির আহমদ, সামাদ কামালী, সৈয়দ ইমন আহমদ, মো: শামীনুর, সদস্য হেলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সাহাঙ্গীর আলম, সফিদুল ইসলাম শিহাব, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো: আব্দুল আহাদ, মো: শিপন মিয়া, মো: মিনার খান, সৈয়দ মারজান আহমদ, মো: নুনু মিয়া, জুবায়েল আহমদ শিপন, সৈয়দ ছাদিক আহমদ, মো: সাহেল মিয়া, শিব্বির আহমদ, মো: রুবেল খান, মো: বদরুল আমীন, মো: শাওন কামালী, মো: ইয়ামিন খান, মো: সজিব আহমদ প্রমূখ। এসময় কর্মী সভায় উপজেলা, পৌর ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।    প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *