জগন্নাথপুরে শুটকির গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে ১০লক্ষাধিক টাকার ক্ষতি
- Update Time : ০৮:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / 431
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড এলাকায় শুটকির গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১০লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। আজ রবিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিক কেউ জানাতে পারেনি। তবে অনেকেই ধারনা করছেন বৈদ্যুতিক সট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা জানান, শহরের হেলিপ্যাড এলাকার পুরোন শুটকি পল্লীর একটি টিনসেট শুকটির গুদামে দুপুরে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে জগন্নাথপুরের ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও এর পূর্বেই গুদামটি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ গুদাম মালিক মজবিল আলী জানিয়েছেন।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল-মাসুম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত অগ্নিকান্ডস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।










