১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে করোনায় নতুন করে আক্রান্ত-৬

  • Update Time : ০৪:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / 392

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলায় করোনা ভাইরাসে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে। দুই মাস পর আজ বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে ১০ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হলে ৬ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৪জন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুরের ১জন ও আশারকান্দি ইউনিয়নে ১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ গত ১৪ জানুয়ারি ১জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হন। এরপর থেকে আর করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব এ পাঠানো ১০ জনের মধ্যে জগন্নাথপুরে নতুন করে ৬জনের করোনা পজিটিভ আসে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, এ পর্যন্ত জগন্নাথপুরে ২০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে ১জন মৃত্যুবরন করেছেন এবং ১৯৪জন সুস্থ রয়েছেন। নতুন আক্রান্ত ৬জনের হোম আইসোলেশনে চিকিৎসা চলছে। এ পর্যন্ত ৪হাজার ৫শ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ১ হাজার ৩শ জন। তিনি করোনার দ্বিতীয় ধাক্কা থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে করোনায় নতুন করে আক্রান্ত-৬

Update Time : ০৪:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১