সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুকিতুর রহমানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ১১:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / 778
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোনাতনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব মো: মুকিতুর রহমানের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ২৫ নাম্বার সার্কেল এর বিভিন্ন গ্রামের ১২ শতাধিক গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
আজ শনিবার বিকেল ৩টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ২৫ নাম্বার সার্কেল এর মোরাদাবাদ, বুধরাইল, নোয়াগাঁও, তেঘরীয়া, অনুচন্দ, সোনাতনপুর, ব্রাম্মনগাঁও ইসলামপুর, কুড়িহাল, আহমদাবাদ সহ বিভিন্ন গ্রামের গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে আলু, পিয়াজ, ভোজ্য তেল, চোলা সহ বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী প্রতিটি গ্রামের সুবিধাভোগী পরিবারের ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
এসময় এলাকার বিশিষ্ঠ মুরব্বী জিলু মিয়া, মকবুল মিয়া, কাঁচা মিয়া, সোনাতনপুর গ্রামের সমাজকর্মী আশ্বাদুর রহমান, শাহীন মিয়া, আব্দুর রহমান, স্বপন মিয়া, জিলু মিয়া, আব্দুল আহাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রতিটি দুর্যোগে গরীব অসহায়দের কল্যাণের পাশাপাশি এলাকার শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে নিজেকে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন মানবতার কল্যাণে নিবেদিত যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুকিতুর রহমান।










