জগন্নাথপুরে এলজিইডি সড়কে বিশাল গর্ত

স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের স্থানে স্থানে অসংখ্য খানা খন্দক ও গর্তের সৃষ্ঠি হওয়ায় যানবাহন চলাচলে ঝুকি দেখা দিয়েছে। বিশেষ করে পাটলী ইউনিয়নের মক্রমপুর এলাকা এবং পৌরসভার কেশবপুর এলাকায় সড়কটি ধেবে যাওয়ার পাশাপাশি পীচ ইঠে গিয়ে খানা খন্দকের সৃষ্ঠি হয়েছে।

এছাড়াও বিশাল আকারের গর্ত সৃষ্ঠি হওয়ায় বৃষ্টির পানি জমে ঐ সব স্থান খালে পরিণত হয়েছে। এছাড়াও সিএনজি অটোরিক্্রা, টমটম, মটর সাইকেল সহ বিভিন্ন ছোট যানবাহন ঐ এলাকার সড়কে সৃষ্ঠি হওয়ায় বিশাল গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়িত দূর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে সড়কটির কেশবপুর কবরস্থান এলাকায় সড়কের পীচ উঠে গিয়ে ২ থেকে ৩ ফুট গভীর খাদের সৃষ্ঠি হয়েছে।

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় সড়কটি প্রশস্ত করণ সহ সংস্কারের জন্য ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন।

এলজিইডি জগন্নাথপুর উপজেলা সহকারী প্রকৌশলী আমির হোসেন জগন্নাথপুর টুডে ডটকমকে জানান, জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়ক প্রশস্তকরণ সহ নতুন ভাবে সংস্কারের জন্য দরপত্র আহবান করা হয়েছে। শীঘ্রই ঠিকাদার নিযুক্তির মাধ্যমে সড়কটির কাজ শুরু করা হবে। এছাড়াও সড়কটিতে বিপদজনক কোন গর্তের সৃষ্ঠি হলে সেটা দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *