জগন্নাথপুরে ২৮ সহস্রাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

স্টাফ রিপোর্ট:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডে শনিবার (১৪ জুলাই) জগন্নাথপুর উপজেলায় ২৮ সহস্রাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ২শ ২৬টি স্পটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুষ্টু ও শান্তিপূর্নভাবে শিশুদের পরিবারের সদস্যদের অংশ গ্রহনে ২৮ সহস্রাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন হয়েছে।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্পটে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আর এম ও ডা: মধু সুধন ধর, আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা, নার্সিং সুপার ভাইজার খোদেজা বেগম, পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর টুডে ডটকম সম্পাদক মো: আব্দুল হাই প্রমূখ।

জ.টুডে ১৪ জুলাই ১৮/ এইচ কে

জগন্নাথপুরে সন্ধ্যা রাতে ২টি মটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের পৃথক ২টি মার্কেটের সামন থেকে একই সময়ে ২টি মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা রাতে পৌর শহরের ব্যস্ততম এলাকা টিএন্ডটি রোডের আসিদ উল্ল্যা মার্কেটের সামন থেকে শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ব্যবসায়ী আজাদ আলীর ডিসকোভারী মটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়। আজাদ আলী জানান, ব্যাংক এশিয়ার সামনে রাস্তায় মটর সাইকেলটি রেখে মার্কেটে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে ফিরে এসে মটর সাইকেলটি আর খোঁজে পাইনি।

এদিকে একই সময়ে শহরের রানীগঞ্জ রোডের মোবাইল মার্কেটের সামন থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে নোহা গাড়ি চালক অপু মিয়ার পালসার ফোর মডেল মটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়।

অপু মিয়া জানান, তার পালসার মটর সাইকেটি মোবাইল মার্কেটের সামনে রেখে মার্কেটের ভেতরে প্রয়োজনীয় কাজ শেষে ফিরে এসে মটর সাইকেলটি খোঁজে পাননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উল্লেখ্য, ইদানিং গাড়ি চোর চক্রের সদস্যরা সক্রীয় হয়ে উঠায় এ পর্যন্ত অসংখ্য মটর সাইকেল ও সিএনজি অটোরিক্্রা চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

জ.টুডে ১৪ জুলাই ১৮/এইচ কে

বিশ্বকাপ খেলা দেখতে বাধা দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

জ.টুডে ডেক্স:-
বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার খেলা দেখতে যেতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে ‘হত্যা’ করেছেন স্বামী ইব্রাহিম শেখ। বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, বিশ্বকাপ খেলা দেখতে বাইরে বের হতে চান ইব্রাহিম শেখ। এ সময় তার স্ত্রী লিপি বেগম (২৫) তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে বসেন ইব্রাহিম। এ ঘটনায় নিহত লিপির স্বামী ইব্রাহিমকে পুলিশ গ্রেফতার করেছে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানিয়েছেন লিপি হত্যা কান্ডের বিষয়ে গ্রেফতারকৃত ইব্রাহিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে লিপি বেগমকে পেটে ছুরি চালিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

জ.টুডে ১৪ জুলাই ১৮/ এইচ কে

লন্ডনে ছুরিকাঘাতে কিশোরী নিহত

জ.টুডে ডেক্্র:
সাউথ লন্ডনের ক্যাম্বারওয়েল এলাকায় ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন। মেট্রো পুলিশ জানিয়েছেন এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাত ১২টার পর স্থানীয় ব্রিসবেন স্ট্রীট থেকে ইর্মাজেন্সি সার্ভিস কল করা হলে এয়ার এ্যাম্বুলেন্সসহ পুলিশ উপস্থিত হয়।

তবে ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয়েছে বলে পুলিশ নিহত কিশোরীর পরিবারের লোকজনকে জানিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনো তার নাম কিংবা ছবি প্রকাশ করা হয়নি।

জ.টুডে ১৩ জুলাই ১৮/ এইচ কে

মৌলভী বাজারে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ জুলাই) মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

আটককৃতরা হচ্ছে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও গ্রামের কনা মিয়ার ছেলে ছালেক মিয়া (২৮) ও আব্দুল হেকিমের ছেলে জাহাঙ্গীর আলম (২৬)। র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অথিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১শ ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত ছালেক মিয়া ও জাহাঙ্গীর আলম মৌলভী বাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী।

তারা দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনী ও লোকচক্ষুর আন্তরালে মৌলভী বাজার জেলাসহ বিভিন্ন জেলায় মাদক বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জ.টুডে- ১২ জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুরে মাদক বিরোধী ও বিট পুলিশিং সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
পুলিশিই জনতা জনতাই পুলিশ স্লোগানে জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে পৌরসভায় জঙ্গি, মাদক বিরোধী এবং বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই ) জগন্নাথপুর পৌরসভার কার্যালয়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আতিকুল আলম, পৌরসভার সচিব মো: মোবারক হোসেন, কাউন্সিলার দিপক গোপ প্রমূখ।

সভায় বক্তারা জঙ্গি, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং প্রতিরোধে জনসাধারনকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

জ.টুডে-১২ জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুরে কলেজ ছাত্র সাংস্কৃতিক কর্মী তানভীর আহমদ ইমু আর নেই

স্টাফ রিপোর্ট:
উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের ইলেক্ট্রনিক্্র ব্যবসায়ী ও ওয়াচ মেকানিক্্র আব্দাল মিয়ার ছেলে তানভীর আহমদ ইমু ইন্তেকাল করেছেন। ইন্না—রাজেউন। বুধবার (১১জুলাই) দুপুরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমু শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল তারকা তানভীর আহমদ ইমুর মৃত্যুর সংবাদে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। বুধবার (১১জুলাই) মাগরিবের নামাজের পর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহী ঈদগাহ মাঠে নামাজের জানাযা শেষে গ্রামের জামে মসজিদের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী আব্দাল মিয়ার ছেলে তানভীর আহমদ ইমু সিলেট সরকারি কলেজ থেকে এবছর এইচ এসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন।

আগামী ১৯ জুলাই পরীক্ষার ফলাফল ঘোষনার কথা রয়েছে। উদীচী শিল্পী গোষ্টি জগন্নাথপুর উপজেলা শাখার নাট্য বিষয়ক সম্পাদক তানভীর আহমদ ইমু পড়া লেখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল। প্রয়াত নাট্যকার মানস রঞ্জন রায় রচিত সিংহাসন ও দুই বিগা জমি নাটকে অভিনয় করে ইমু প্রসংশা কুড়িয়েছেন।

তরুন নাট্য অভিনেতা মেধাবী ছাত্র ইমু চিত্রকর্মের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে জগন্নাথপুরসহ পুরো জেলাব্যাপী পরিচিতি লাভ করেন। তানভীর আহমদ ইমু মঙ্গলবার ( ১০ জুলাই) বিকেলে হঠাৎ প্রচন্ড মাথা ব্যাথা হলে দ্রুত তাকে সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার ( ১১জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইমু মৃত্যুর কূলে ঢলে পড়েন। এদিকে মেধাবী ছাত্র সাংস্কৃতিক কর্মী তানভীর আহমদ ইমুর মৃত্যুর সংবাদ জগন্নাথপুর উপজেলায় ও দক্ষিন সুনামগঞ্জের সিচনী গ্রামে পৌছলে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। ইমুুর বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী ও সহপাঠিদের বুকফাঁটা করুন আর্তনাদে এলাকা ভারী হয়ে উঠে।

বাকরুদ্ধ পরিবারে এখনো বিরাজ করছে শোকের মাতম। এদিকে বিকেল ৪টায় ইমুুর মরদেহ সিলেট শহর থেকে এ্যাম্বুলেন্স যোগে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে তার সহপাঠি ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তাকে শেষ বারের মতো দেখতে শহীদ মিনারে ভীড় জমান। এসময় তার শিক্ষা জীবনের সহপাঠি ও সাংস্কৃতিক কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

পরে উদীচী শিল্পী গোষ্টি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ইমুর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানোর পর মরদেহটি নিয়ে যাওয়া হয় ইমুর নানার বাড়ি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামে।

শোক প্রকাশ:- মেধাবী ছাত্র সাংস্কৃতিক কর্মী তানভীর আহমদ ইমুুর মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের প্রবীন নেতা জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,

পৌর কাউন্সিলর দিপক গোপ, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক আজহারুল হক ভুইয়া শিশু, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, মকবুল হোসেন ভুইয়া, জগন্নাথপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক শিল্পী গোষ্টির সভাপতি আজাদ আলী, সাধারন সম্পাদক বাউল গীতিকার ও শিল্পী আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্টাতা শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আমিনুল হক ওয়েছ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,

সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সায়মন হোসেন রুমেন, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা রনি রাজ, উদীচী শিল্পী গোষ্টি জগন্নাথপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী স্বতিশ গোস্মামী, সাধারন সম্পাদক দিপক দেব, যুগ্ম সম্পাদক উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, ছাত্রলীগ নেতা আজিজুল হক সুমন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদ তুয়েল, জগন্নাথপুর আর্ট স্কুলের শিক্ষক জুনায়েদ আহমদ সজল প্রমূখ।

বিবৃতি দাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান। অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম পরিবারের শোক প্রকাশ:-তরুন নাট্য অভিনেতা মেধাবী ছাত্র তানভীর আহমদ ইমুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউজ পোর্টালের পৃষ্টপোষক যুক্তরাজ্য প্রবাসী সজ্জাদ আলী, সম্পাদক ও প্রকাশক মো: আব্দুল হাই,

সহকারী সম্পাদক মো: হুমায়ুন কবির, নির্বাহী সম্পাদক এনামুল হক এনাম, ব্যবস্থাপনা সম্পাদক তাহের আল তামিম, বার্তা সম্পাদক বিপ্লব দেব নাথ, ক্রীড়া প্রতিবেদক শাহরিয়ার আহমদ পায়েল, স্টাফ রিপোর্টার দুলন মিয়া, আহসান হাবিব লিটন,

সাংস্কৃতিক প্রতিবেদক শাহরিয়ার আহমদ জুয়েল। শোক বার্তায় জগন্নাথপুরে সাংস্কৃতিক অঙ্গনের উদীয়মান কর্মী মেধাবী শিক্ষার্থী তানভীর আহমদ ইমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জ.টুডে- ১২ জুলাই ১৮/বিডিএন

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ স্থাপন বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো’র) জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ ও উপ-সহকারী প্রকৌশলী মো: পরাগ হায়দারের সাথে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকদের প্রি পেইড মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (১১জুলাই) বিকেল ৩টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা পালনে জনসাধারনের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাবির মিয়া। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর সভাপতিত্বে প্রি-পেইড মিটার স্থাপন সংক্রান্ত বিষয়ে উদবোদ্ধ করনসহ প্রচারনা মূলক বিদ্যুৎ ব্যবহারে বিভিন্ন বিষয়ে গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো’র) জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ, উপ-সহকারী প্রকৌশলী মো: পরাগ হায়দার।

এলাকার বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন বিষয়ে সমস্যা নিরসনে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে ইউনিয়নবাসীর পক্ষে বক্তব্য রাখেন সৈয়দপুর বাজার কমিটির সভাপতি সৈয়দ মদচ্ছির আলী, বিশিষ্ট মুরব্বী আব্দুল কাইয়ুম, সৈয়দ মাখন মিয়া, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দ ছালেহ আহমদ দুলা, সাবেক ইউপি সদস্য সৈয়দ মুনসিফ আলী, মাওলানা ছইফ উদ্দিন, আকবর আলী, শাহ নেওয়াজ প্রমূখ।

মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশল অফিসের সাথে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যকার মতানৈক্যের বিষয়টি উপস্থিত সূধীজনদের দীর্ঘ আলোচনায় আনন্দঘন পরিবেশে নিস্পত্তি হয় এবং ডিজিটাল প্রি- পেইড মিটার স্থাপনে গ্রাহকদের উৎসাহ প্রদান করা হয়।

জ.টুডে-১১ জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাদিকুর রহমান রুমেলকে (৩৮) গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত রাশেদ আলীর ছেলে।

বুধবার (১১ জুলাই) জগন্নাথপুর থানার এস আই অনুজ কুমার দাসের নেতুত্বে এ এস আই মোঃ মোক্তার হোসেন, এ এস আই প্রনয় নাল সহ একদল পুলিশ জামালপুর গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সাদিকুর রহমান রুমেলকে গ্রেফতার করেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী রুমেলকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জ.টুডে-১১ জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ আঞ্চলিক মহাসড়কের পৌর শহর অংশে নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে

মো: আব্দুল হাই ॥
জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ আঞ্চলিক মহা সড়কের পৌর শহর অংশে সড়কের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। নয়নাবিরাম সড়ক নির্মাণে পাল্টে যাচ্ছে জগন্নাথপুর পৌর শহরের দৃশ্যপট। গুনগত মানের মালামাল ব্যবহারের মাধ্যমে দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্টান আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর পৌর শহরের ১ কিলোমিটার অংশে রিজিড প্যাভমেন্ট নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।

উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে পৌর শহরে বিভিন্ন প্রয়োজনে আসা নারী শিশুসহ সকল বয়সী লোকজন মহাসড়কের ব্যতিক্রমী নির্মাণ কাজ দেখে অনেকেই হতবাক দৃষ্টিতে দাঁড়িয়ে কাজের দৃশ্যপট অবলোকন করতে দেখো গেছে। সিলেট বিভাগের মধ্যে উন্নত মানের রিজিড প্যাভমেন্ট কাজের মধ্যে জগন্নাথপুর উপজেলায় এটি দ্বিতীয় কাজ।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে পৌর শহরের ১কিলোমিটার অংশে রিজিড প্যাভমেন্ট কাজ হওয়ায় শতাধিক বছরেও সড়কের ক্ষতি হবেনা। সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর পৌর শহরের অংশে প্রায় ১ কিলোমিটার সড়কের কাজ চলছে দ্রুত গতিতে। রিজিড প্যাভমেন্ট কাজের ফলে নয়নাবিরাম সড়ক নির্মানে পাল্টে যাচ্ছে জগন্নাথপুর পৌর শহরের দৃশ্যপট। ফলে ব্যবসায়ীসহ জনসাধারনের মধ্যে সর্বত্রই বিরাজ করছে মহা আনন্দ।

সম্পূর্ন ব্যতিক্রমী মহা সড়কের নির্মান কাজ সম্পূর্ন হলে পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের বিভিন্ন মার্কেট, বিপনী বিতানগুলোতে সৌন্দর্য্য বর্ধন সৃষ্টি হবে। ইতোমধ্যে শহরের বেশ কয়েকটি মার্কেট বিপনী বিতানগুলোতে চলছে আধুনিকায়নের কাজ। মহাসড়কের কাজ শেষ হলেই নান্দনিক শহরে রূপান্তরিত হবে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা।

জানাযায়, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আব্দুস সামাদ আজাদ আঞ্চলিক মহা-সড়কের দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট থেকে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকা পর্যন্ত ৮৪ কোটি টাকা ব্যয়ে দরপত্রের মাধ্যমে ২২কিলোমিটার সড়কের মধ্যে ২১ কিলোমিটার সড়কের পুন:সংস্কার ও ১ কিলোমিটার অংশে রিজিড প্যাভমেন্ট নির্মাণ কাজটি পেয়েছেন ঢাকার এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড-ইন্সপ্যাকটা ইঞ্জিনিয়ারিং লিমিটেড জেবি।

আড়াই বছর মেয়াদের মধ্যে কাজ সম্পন্ন করনের আদেশ অনুযায়ী ২১কিলোমিটারের মধ্যে ১টি ব্রিজ ও ১টি কালভার্ট নির্মান করা হবে। আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌর শহরে ১কিলোমিটার অংশে সড়কটির নাজুক দশার ফলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নির্দেশে ঠিকাদারী প্রতিষ্টান প্রথমেই পৌর শহরের ১কিলোমিটার অংশে এপ্রিল মাসে রিজিড প্যাভমেন্ট কাজ শুরু করা হলেও গত ১৯মে আনুষ্টানিক ভাবে সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্টান শহরের ১কিলোমিটার অংশের কাজ সম্পন্ন করনে দ্রুত গতিতে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্টান সড়কটিতে প্রথমে স্কেরিপাই (আচরানু) এসকে বেটর দিয়ে উচু নীচু সমান করার পরে লেবেল করার জন্য রুলার ও সাব বেজ মেটেরিয়াল দিয়ে লেবেল করা হয়। পুনরায় রুলার দিয়ে কমপেকশন করার পর ৪ ইঞ্চি (১শ মিলি) সিসি ঢালাই পরে ১২ ইঞ্চি (৩শ মিলি) আরসিসি ঢালাই যা রিজিড প্যাভমেন্ট হিসেবে পরিচিত।

এতে ১০, ১২, ১৬ ও ৩২ মিলিমিটারের সঠিক মানের রড এবং সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। রিজিড প্যভমেন্ট কাজে ভারত থেকে এলসির মাধ্যমে সিলেটের ভোলাগঞ্জ হয়ে উন্নত মানের কাঁটা পাথর এনে কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও কাজের গুনগত মানের জন্য সাইট ল্যাবরেটরীতে পরীক্ষা করে কাজের প্রয়োজনীয় মালামালের গুনগত মান নিশ্চিত হওয়ার পর কাজ করা হচ্ছে।

এসব নির্মান সামগ্রী স্থানীয়ভাবে পরীক্ষা করা সম্ভব না হলে বুয়েট থেকে পরীক্ষা করার পর নির্মান সামগ্রীগুলো কাজে ব্যবহার করা হচ্ছে। এদিকে মহাসড়টির রিজিড প্যাভমেন্ট কাজের ঠিকাদারী প্রতিষ্টানের শতাধিক নির্মান শ্রমিক প্রতিদিন কাজ করে যাচ্ছেন। কাজের তদারকীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম সাইফুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী (এসও) মুস্তাফিজুর রহমান,

কার্য সহকারি আব্দুর রহিম ছাড়াও ঠিকাদারী প্রতিষ্টানের প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী হারুন অর রশীদের নেতৃত্বে প্রজেক্ট প্রকৌশলী একে এম আনোয়ার হোসেন, সাইট প্রকৌশলী রাহাত হোসেন মীর, ল্যাবরেটরী টেকনোশিয়ান মো: জিল্লুর রহমান সার্বক্ষনিক নির্মান কাজে অবস্থান করে সঠিক ও গুনগত মানের নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম জানান, দরপত্রের শর্ত অনুযায়ী গুনগত মান যাছাই পূর্বক ঠিকাদারী প্রতিষ্টান ইতোমধ্যে মহাসড়কের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

পৌর শহরে প্রান কেন্দ্র দিয়ে বহমান মহা-সড়কের নির্মান কাজটি সুষ্টুভাবে সম্পন্ন করনে শহরবাসী সহ সর্ব মহলের সহযোগিতা কামনা করছেন । ঠিকাদারী প্রতিষ্টানের প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী হারুন অর রশীদ জানান, জগন্নাথপুর পৌরসভার স্লুইচ গেইট থেকে হবিবনগর পর্যন্ত ১কিলোমিটার অংশে দ্রুত গতিতে কাজ চলছে। দরপত্রের শর্ত অনুযায়ী গুনগত মানে মালামাল ব্যবহারের মাধ্যমে এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বরত প্রকৌশলী ও কার্যসহকারিদের উপস্থিতিতে নির্মান শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভে অনুযায়ী সড়কটির কাজ চলমান রয়েছে। রিজিড প্যাভমেন্ট কাজ শেষে দু-পাশের ড্রেনেজ কাজ সম্পন্ন করা হবে। এদিকে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি পর্যন্ত আব্দুস সামাদ আজাদ আঞ্চলিক মহা সড়কটির ২১ কিলোমিটার অংশে পুন:সংস্কার এবং পৌর শহরের ১কিলোমিটার অংশে রিজিড প্যাভমেন্ট নির্মান কাজ শুরু হয়েছে।

এছাড়াও কুশিয়ারা নদীতে সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতুর নির্মান কাজও চলমান রয়েছে। জগন্নাথপুর উপজেলাবাসীর স্বপ্ন পুরনে বৃহৎ ২টি কাজ রানীগঞ্জ সেতু ও আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজ চলমান থাকা এবং শীঘ্রই সম্পন্ন করনে প্রানপন প্রচেষ্টার ফলে উপজেলাবাসী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

জ.টুডে-১০ জুলাই ১৮/বিডিএন