০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ জেলার উন্নয়ন নিয়ে সেমিনার

  • Update Time : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 12

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট

উত্তরাঞ্চলের পাঁচ জেলা—বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সেমিনারে উত্তরাঞ্চলের পাঁচ জেলার অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক অবকাঠামো, শিল্পের বিকাশ, কৃষির বহুমুখীকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত করা সম্ভব।

এ সময় অংশগ্রহণকারীরা উত্তরাঞ্চলের টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অঞ্চলভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

পাঁচ জেলার উন্নয়ন নিয়ে সেমিনার

Update Time : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬