০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার আশঙ্কা

  • Update Time : ০১:৩০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 16

জেসমিন আক্তার (মনি) রংপুর

আগামী তিন দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আবারো বৃদ্ধি পেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল স্বাক্ষরিত “বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস” প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়তে পারে। এতে উল্লেখিত ৫ জেলার চর ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে পারে।

এদিকে ফেনী, মুহুরী, গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে আগামী এক দিনে এসব নদীর পানি কিছুটা বাড়লেও পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার আশঙ্কা

Update Time : ০১:৩০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬