০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের রত্মগর্ভা মা সাজেদা খানমের জানাযা সম্পন্ন

  • Update Time : ০৬:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / 788
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

জগন্নাথপুর অফিস :
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাদা মনের মানুষ হিসেবে পুরস্কার প্রাপ্ত পৌর শহরের হবিবপুর মাঝপাড়া এলাকার মরহুম আলহাজ্ব মন্তেশ্বর আলীর সহধর্মিনী ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের রত্মগর্ভা মা সাজেদা খানম এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পূর্বমরহুমা সাজেদা খানমের মাগফেরাত কামনা করে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমার ছোট ছেলে যুক্তরাজ্য প্রবাসী তালুকদার ফয়েজ শিমূল।

এছাড়া মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আক্তার হোসেন, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার। জানাযার নামাজে ইমামতি করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা মাওলানা আলী হোসেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান। জানাযার নামাজে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু সহ বিপুল সংখ্যক বিভিন্ন পেশাজীবির ধর্মপ্রান মুসল্লীগন অংশ নেন।

সাজেদা খানম (৭৩) শুক্রবার ৮ জানুয়ারি যুক্তরাজ্যস্থ নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতী নাতনীন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শামীম তালুকদার ও যুক্তরাজ্য প্রবাসী তালুকদার ফয়েজ শিমুল সহ তাদের পরিবারের যৌথ উদ্যোগে তাদের রত্মগর্ভা মা মরহুমা সাজেদা খানমের নামে নারী শিক্ষার প্রসারে দুই হাজার ছয় সালে হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

বিদ্যালয়টি ব্রিটিশ লেখক ও মানবাধিকার সংগঠক মানবতার কল্যাণে অনন্য ভূমিকা সৃষ্টিকারী ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার এর সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শিক্ষা কার্যক্রমে সুনাম অর্জন করেছে।

জ. টুডে/ এ হাই

Please Share This Post in Your Social Media

ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের রত্মগর্ভা মা সাজেদা খানমের জানাযা সম্পন্ন

Update Time : ০৬:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১