০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

  • Update Time : ০৪:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 14

মো: সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

ক্যাম্পে বিপুল সংখ্যক স্থানীয় নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়াও ক্যাম্পে ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে স্থানীয় গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই স্বাস্থ্য সেবা ক্যাম্পে মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ১ জন চক্ষু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র ২ জন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ১ জন ভেটেরিনারি ডাক্তার।

ক্যাম্পে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, পিএসি, উপ-অধিনায়কসহ অন্যান্য পদস্থ বিজিবি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মাঝে বিজিবির প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

Update Time : ০৪:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬