০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ হাজার গাছের চারা বিতরণ

  • Update Time : ০৬:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 19

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫ হাজারের বেশি ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম।

এসময় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় ১ হাজার কৃষক, ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩টি প্রদর্শনী পুকুরে মোট *৫২৮৪টি* গাছের চারা, বিভিন্ন শাকসবজির বীজ, জৈব-রাসায়নিক সার, ৯৬০টি মাছের পোনা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, এই সহায়তার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

Please Share This Post in Your Social Media

৫ হাজার গাছের চারা বিতরণ

Update Time : ০৬:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬