০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

  • Update Time : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
  • / 472

কুমিল্লার হোমনায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) ভেরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে শিশুটি বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় একই গ্রামের বখাটে কামাল শিশুটিকে গাছের পাকা জাম দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে তার নিজের ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে শিশুটির মা দৌড়ে প্রতিবেশী কামালের ঘরে যান। শিশুর মাকে দেখে কামাল দৌড়ে পালিয়ে যায়।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মা ও পরিবারের লোকজন তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে হোমনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন

ওইদিন রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণ  মামলা দায়ের করেন।হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতেই হোমনা থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামি কামাল হোসেনকে শুক্রবার ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।জটুডে/এহাই

Please Share This Post in Your Social Media

৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

Update Time : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২