জগন্নাথপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 32
স্টাফ রিপোর্টঃ
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে
মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃষ্ণ দাস,জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ,উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, মডেল মসজিদ এর পেশ ইমাম ,সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।










