০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানির সমাধান

  • Update Time : ০৬:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 12

স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের অতিমাত্রায় লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় রামপাল উপজেলায় খাবার পানির তীব্র সংকট নিরসনে আনুষ্ঠানিকভাবে পানির ট্যাংক বিতরণ শুরু হয়েছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ও ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’ (বৃষ্টির পানি সংরক্ষণ) প্রকল্পের আওতায় প্রান্তিক পরিবারের মাঝে এ ট্যাংক বিতরণ করা হয়।
​শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। প্রকল্পের ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ৮২টি পরিবারের হাতে এই পানির ট্যাংক তুলে দেওয়া হয়।
​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,
​”উপকূলীয় এলাকায় চারদিকে লোনা পানির বিস্তার থাকায় কোথাও স্বাভাবিক মিষ্টি পানির উৎস নেই। এমনকি এখানকার টিউবওয়েলের পানিও চরম লবণাক্ত। ফলে রামপাল ও মোংলার সাধারণ মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন। এই কষ্ট লাঘবে প্রাথমিক ধাপে ৩ হাজার দরিদ্র পরিবারকে পানির ট্যাংক দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় উপকূলের প্রতিটি ঘরে ঘরে পানি সংরক্ষণের এই ট্যাংক পৌঁছে দেওয়া হবে।”
​তিনি আরও জানান, সুপেয় পানির দীর্ঘমেয়াদী চাহিদা পূরণে এলাকার সকল সরকারি পুকুর সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুকুরগুলোকে মিষ্টি পানির টেকসই আধারে পরিণত করা হবে এবং পানির স্বচ্ছতা ও ব্যবহারযোগ্যতা বজায় রাখতে সেখানে সব ধরনের মাছ চাষ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
​রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন ও সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানির সমাধান

Update Time : ০৬:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬