১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 11
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আব্দুস শহিদ, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান।

সভায় বক্তারা উপজেলার মাদক পরিস্থিতি, পৌর শহরের তীব্র যানজট, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এছাড়া আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ নিশ্চিতকরণ এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬