০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • Update Time : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • / 815

নিজস্ব প্রতিবেদকঃ

ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র আবরার ফাহাদ কে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পৌরশহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ এর সভাপতিত্বে শামসুজ্জামান শামীম এর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুয়েল আহমদ রাজা,

উপজেলা ছাত্রদল নেতা ছিদ্দিকুর রহমান তালুকদার, জয়নুল হক জয়, আনোয়ার হুসেন আনহার, জালাল হুসেন, ফয়েজ আহমদ, শাহান আহমদ, মারজন চৌধুরী, রেদুয়ান হাদী, আলী ইমাম, মোহন মিয়া, শামীম আহমদ, ওলিউর রহমান, সুহেল আহমদ, কাওছার আহমদ, নুর উদ্দিন, ইমরান আহমদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার নিজের মাতৃভূমির পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে পিটিয়ে হত্যা করেছে। এমন নির্মম হত্যাকান্ডে দেশের মানুষ কষ্ট পেয়েছে। এই খুনিদের অবিলম্বে ফাসির দাবি করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Update Time : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯