০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাফুফে আন্তর্জাতিক উপদেষ্টা নির্বাচিত হলেন জগন্নাথপুরের কৃতি সন্তান এম এ সাত্তার

  • Update Time : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 21

স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুল সাত্তার। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের কৃতি সন্তান। বৃহস্পতিবার বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসাইন তুষার সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফুটবলের সম্পর্ক উন্নয়ন, নতুন অংশীদারিত্ব সৃষ্টি এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে আব্দুল সাত্তার দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় আব্দুল সাত্তার প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশেষ করে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মানুষের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় স্থানীয়ভাবে তিনি বেশ পরিচিত।বাফুফের এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তার নতুন দায়িত্ব বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক যোগাযোগ ও অংশীদারিত্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।###

Please Share This Post in Your Social Media

বাফুফে আন্তর্জাতিক উপদেষ্টা নির্বাচিত হলেন জগন্নাথপুরের কৃতি সন্তান এম এ সাত্তার

Update Time : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬