০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে গোল্ডেন অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

  • Update Time : ০৭:৪৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 11
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

স্টাফ রিপোর্টার:

সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি) কর্তৃক আয়োজিত গোল্ডেন অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-১) গত ১০ অক্টোবর শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ৮৮৮ বিস্ট্রো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

এসইবিডির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাসলিমা আক্তার কণিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, জাসাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. লিয়াকত আলী, হাল ছেড়ো না বন্ধুর প্রতিষ্ঠাতা চান্দা মেহজাবিন, কণ্ঠশিল্পী জাহিদ অন্তু, কণ্ঠশিল্পী নওশিন তাবাসসুম স্মরণ, ডি এম জল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল নূর, আশার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুহুল আমীন সালমান, উদ্যোক্তা বিষয়ক কনসালট্যান্ট খাদিজা ইতি, সম্মিলিত উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম দেলোয়ার জাহান এবং হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশনের (এইচপিএফ) সভাপতি মোহাম্মদ নূরসহ উদ্যোক্তা, ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ।

আয়োজক তাসলিমা আক্তার কণিকা বলেন, ‘যারা নিজেদের মেধা, পরিশ্রম, সৃজনশীলতা ও অসাধারণ অবদানের মাধ্যমে সমাজে তৈরি করেছেন বিশেষ পরিচয়—তাদের সম্মান জানাতেই আয়োজন করা হচ্ছে গোল্ডেন অ্যাচিভার অ্যাওয়ার্ড। এটি শুধু একটি পুরস্কার নয়, এটি তাদের অর্জনের স্বীকৃতি।’

উক্ত অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাদিয়া ইসলাম, উপস্থাপক ও ব্র্যান্ড প্রমোটার এবং সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন তাসনিয়া মারুফ সুমি। অনুষ্ঠানে বর্তমান বাজারে শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে অগ্রণী ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

মিরপুরে গোল্ডেন অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

Update Time : ০৭:৪৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬