জগন্নাথপুরে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্টিত

স্টাফ রির্পোট:
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান( এমডিভি) কার্যক্রমের লক্ষ্যে জগন্নাথপুরে অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বলা হয় জলাতঙ্ক একটি ভয়ংকর মরনব্যাধি এরোগে মৃত্যুর হার শতভাগ।

জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল ,শিয়াল, বেজী, বানরের কামড় বা আচঁড়ের মাধ্যমেও এরোগ হতে পারে। ২০১৬ সালের মধ্যে জলাতংক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শতকরা ৯০ ভাগ কমিয়ে আনা এবং ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মসূচি বাস্তবায়ন চলছে।

বাংলাদেশের সকল জেলায় ৬৬টি জলাতঙ্ক নিয়ন্ত্রন নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্র থেকে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর আধুনিক ব্যবস্থাপনা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বিনা মূল্যে সরবরাহ কর হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশ ব্যাপী ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান

(এমডিভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশের ৬৩টি জেলা সদর পৌরসভা ও ৯টি সিটি কর্পোরেশন এবং ৬টি জেলার সকল উপজেলা ছাড়াও ২০ পৃথক উপজেলায় ১ম রাউন্ড এবং সমগ্র গাইবান্ধা জেলা, গাজীপুর সিটি কর্পোরেশন ২য় রাউন্ড ও কক্সবাজার ও সাতক্ষীরা জেলা সদর পৌরসভায় ৩ রাউন্ড টিকাদান কার্যক্রমের আওতায় ৬ লক্ষ ২৯ হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। সকলে মিলে জলাতঙ্কের বিরুদ্ধে লড়াই করি দেশকে জলাতঙ্ক রোগ থেকে মুক্ত করি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিনের সভাপতিত্বে ও এমডিভি সুপারভাইজার আমজাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি প্রমূখ।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সকাল সাড়ে ১১ টায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ সরকারের জনকল্যাণ মূলক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের ভিডিও তথ্যচিত্র প্রর্দশন করা হয়েছে।

বিকেল ২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিপ্লীরা সংগীত পরিবেশন করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,

সমবায় অফিসার দোলোয়ার হোসেন, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার, অফিস সহকারী ফয়সল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মো. কামাল উদ্দিন, সহ সভাপতি সালেহ আহমদ, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২ ॥ ইয়াবা উদ্ধার

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে নারী র্নিযাতন মামলা ও আসামী আনোয়ার হোসেন ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আজিজুর রহমান কে (১৮) গ্রেফতার করেছে। সোমবার(২৯ অক্টোবর) রাতে থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল ঘোষগাঁও গ্রাম থেকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন কে গ্রেফতার করেছেন। ধৃত আনোয়ার উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের হাজী আচদ্দর আলীর ছেলে । এদিকে এস আই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ দল চিলাউড়া বাজার থেকে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট আজিজুর রহমান কে (১৮) গ্যেফতার করেছেন। ধৃত মাদক ব্যবসায়ী আজিজুর পৌর শহরের শেরপুর গ্রামের দুদু মিয়ার ছেলে । থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে ১২তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারী শিক্ষা বৃত্তি বিতরণ

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন “সে ফাউন্ডেশনের সার্বিক তত্তাবধানে ১২তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারী শিক্ষা বৃত্তি ২০১৭ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বৃত্তি বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম বলেছেন প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি এবং সব শিক্ষার বুনিয়াদ।

শিক্ষার উন্নয়নের সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের ইংরেজী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। অভিভাকদের সচেতন হতে হবে। আমাদের কোমলমতি শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি সে ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা বৃত্তি চালু রাখায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহেদ রাহমানসহ ফাউন্ডেশনের সদস্যদের অভিনন্দন জানিয়ে জগন্নাথপুরে শিক্ষা বিস্তারে অন্যান্য ট্রাস্ট ও সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

সে ফউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী,

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সে ফাউন্ডেশনের উপদেষ্টা বিনয় কুমার সরকার। শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সে ফাউন্ডেশনের সদস্য সুজেল আহমেদ তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম,

আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন আহমদ, প্রবাসী সোহেল আহমদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য চুনু মিয়া কামালী, এলাইছ মিয়া, শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসরাইল আহমদ, আবিরুজ্জামান খান প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫শ শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ আল রাফি, গীতা পাঠ করেন শান্তা রায়। পরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমসহ অতিথিবৃন্দ।

জগন্নাথপুর টুডে/১৮

শ্রমিকদের কর্মবিরতির প্রথম দিনে অচল জগন্নাথপুর

স্টাফ রিপোর্ট:
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে শ্রমিকদের কর্মবিরতি পালন করা হয়েছে।  রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৪৮ঘন্টার কর্মবিরতির প্রথম দিন অচল হয়ে পড়ে জগন্নাথপুর। কর্মবিরতিতে দূর্ভোগ শুরু হয়েছে দুরপাল্লার যাত্রীদের।

জগন্নাথপুর-সিলেট ও জগন্নাথপুর-সুনামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ন মোড় গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কর্মবিরতির সমর্থনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

অটোরিক্্রা সিএনজি পূর্বপাড় শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজরের সভাপতিত্বে ও সেক্রেটারী নুর আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সেক্রেটারী রেজন মিয়া, ট্রাক সমিতির সভাপতি ফয়জুন্নুর মিয়া, সেক্রেটারী শফিক মিয়া, লাইটেস সমিতির সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারী রুনু মিয়া, অটোরিক্্রা সিএনজি হেলিপ্যাড শ্রমিক সমিতির সভাপতি মুকিত মিয়া,

সেক্রেটারী আল-মমিন, পশ্চিমপাড় সমিতির সভাপতি আজাদ আলী ভুইয়া, সেক্রেটারী ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজিজ মিয়া প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় সব ধরনের মামলা জামিনযোগ্য করতে হবে। শ্রমিকদের অর্থদন্ড ৫ লাখ টাকা করা যাবে না। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।

ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেনী করতে হবে। ওয়েস্কেলে ( ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ দাবি গুলো না মানা হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে শ্রমিকদের ৪৮ ঘন্টা কর্মবিরতির প্রথম দিনে ব্যাংক, বীমা, অফিস, আদালত ও দোকানপাঠ খোলা থাকলেও জনসাধারনের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, মাদক বিক্রেতা পলাতক আসামীসহ গ্রেফতার-৮

স্টাফ রিপোর্ট :
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক বিক্রেতাসহ ৮জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।  জানাযায়, শুক্রবার (২৬ অক্টোর) রাতে সিনিয়র এ এসপি সার্কেল মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে

বিপুল সংখ্যক পুলিশ ফোর্স পৃথক অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রাম থেকে গাঁজাসহ মৃত শচীন্দ্র দাশের ছেলে ভৈরব দাশকে (৩২) ও পৌর শহরের ছিক্কা এলাকার কুতুব উদ্দিনের ছেলে জাবেদ মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়েছে। এদিকে বিভিন্ন মামলার পলাতক আসামী রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের

পরেশ দাসের ছেলে সঞ্চিত দাস, গিরেন্দ্র দাসের ছেলে পার্থ দাশ, বনমালী দাশের ছেলে বঙ্গ বিহারী দাশ, পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ছালেক উদ্দিন, আশারকান্দি ইউনিয়নের অপসাধু গ্রামের মৃত ফজর আলীর ছেলে শাহিন আলম উরফে মজনু মিয়া, করিমপুর গ্রামের জমির আলীর ছেলে সুহেল মিয়াকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের  শনিবার আদালতে পাঠানো হয়েছে। পৃথক অভিযানে ওসি তদন্ত নব গোলাপ দাশ, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, এস আই অনুজ কুমার দাশ, এস আই হাবিবুর রহমান, এস আই লূৎফুর রহমান, এস আই কবির উদ্দিন, এস আই মোঃ গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী,

এস আই মনিরুজ্জমান, এস আই অনিক চন্দ্র দেব, এস আই আফছার আহম্মেদ, এ এস আই শাহ জামাল, এ এস আই মুক্তার হোসেন, এ এস আই সাদেকুর রহমান, এ এস আই শাহিন চৌধুরী ও এ এস আই ফিরোজ মিয়া উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর টুডে/১৮

প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:-
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে শিক্ষা ক্ষেত্রে মহা জাগরন সৃষ্টি হয়েছে। দেশে ২৬হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করনের পর প্রতিটি উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজ সরকারিকরন করা হয়েছে।

পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্টান জাতীয় করন করা হবে। তিনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গুনগত মান ও জ্ঞান ভিত্তিক করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান। প্রতিমন্ত্রী জগন্নাথপুর সহ সারা দেশে উন্নয়নের মহা বিপ্লব সৃষ্টি হয়েছে উল্লেখ করে এর অগ্রযাত্রাকে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রিয় মাতৃভুমিকে উন্নয়নশীল রাস্ট্রে নিয়ে যেতে জনগনের প্রতি আহবান জানান।

তিনি বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন বিগত ১০বছরে শেখ হাসিনার সরকার সুনামগঞ্জ জেলাসহ দেশের প্রতিটি পাড়া মহল্লায় যত উন্নয়ন করেছে অতীতের কোন সরকার তা করেনি। তিনি বলেন জগন্নাথপুরে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্টানে আধুনিক ভবন নির্মান করা হয়েছে।

ভবিষ্যতে আরো আধুনিক ভবন নির্মান করা হবে। তিনি আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন আমার বয়স হয়ে গেছে। এটাই সম্ভবত আমার শেষ নির্বাচন হতে পারে। আমার সততা ও দক্ষতার প্রমান শেখ হাসিনার কাছে রয়েছে। তিনি জনসাধারনের স্নেহ ভালোবাসা প্রত্যশা করে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করেন।

প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলামের সভাপতিত্বে ও বিশেষ অতিথি ছিলেন এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,

এলজিইডি উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। শিক্ষানুরাগী রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফকরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপাল,

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আওয়ামী লীগ নেতা সুফি মিয়া মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী আবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, আব্দুল মমিন নাসির, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়,

প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সুহেল খান, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুন মিয়া, ইউপি সদস্য ছায়াদুর রহমান ছায়াদ, প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগম, সহকারি শিক্ষক রেহেনা বেগম, আনোয়ারা বেগম, পপি আক্তার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য লিটন মিয়া, হাফিজুর রহমান প্রমূখ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

এর আগে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিনের সভাপতিত্বে ও আর এমও ডা: মধু সুদন ধরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রসুন উল্ল্যার ছেলে আব্দুর রউফ (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বরাকা দক্ষিনপাড়া এলাকায়।

জানাযায়, কেশবপুর বরাকা এলাকার মৃত রসুন উল্ল্যার পুত্র আয়ফর আলীর সাথে একই গ্রামের রোয়াব উল্ল্যার ছেলে ফুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে ফুল মিয়ার নেতৃত্বে আতাউর ও সেবুল মিয়া দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আয়ফর আলীর বাড়িতে হামলা চালায়।

এসময় তাদের হামলায় আব্দুর রউফ (৫০), আয়ফর আলী (৪০) ও তার স্ত্রী নেওয়ারুন বেগম (৩৫) আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুর রউফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যে আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

হামলার শিকার আয়ফর আলী জানান, ফুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার ফুল মিয়ার নেতৃত্বে তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে আমাদের আহত করে এবং আমার ভাই আব্দুর রউফের ঘরে থাকা ২লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত আব্দুর রউফের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। তবে ষড়যন্ত্রকারীদের প্রতি আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। যাতে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধিকে কেউ বাধা গ্রস্থ না করতে পারে।

তিনি বলেন গত ১০ বছর আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে কতটুকু অবদান রেখেছি তার বিচার আপনাদের উপর রাখলাম। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের অকৃতিম ভালোবাসায় জীবনের শেষ সময়ে পাশে থেকে কাজ করে যেতে চাই, সে জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ অসহায় জনগোষ্টির কল্যানে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি দেশের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার ( ২৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বিকেলে ইউনিয়ন পরিষদের আয়োজনে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম ও অলি রাহমানের যৌথ পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট হোসেন আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির,

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য খালিদ হাসান খালেদ, প্রধান শিক্ষক রজত কান্তি দাশ প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শিহাব উদ্দিন। জনসভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ,

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফকরুল হোসেন,

সাধারন সম্পাদক দ্বিপক কান্তি দে দিপাল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, এম ফজরুল ইসলাম, ছালেহ হক, যুবলীগ নেতা আবু তাহের রুহান, এমদাদ আহমদ, জুবেদ খান, ইব্রাহিম আলী, ফারুক আহমদ, দিলদার মিয়া মিঠু, রাসেল চৌধুরী, আবু জিলানী আবু, কামরুল বক্্র, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, আব্দুল মমিন নাছির,

মুহিবুর রহমার লিটু, যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উদ্দিন ছিলেন। পরে ইউনিয়ন পরিষদ কর্তৃক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৯জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন বাজার এবং স্কুল মাদ্রাসা কলেজে ৪৩টি ডাসবিন বিতরন করেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এর আগে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৪লাখ টাকা ব্যায়ে কেশবপুর-রসুলগঞ্জ বাজার ভায়া এরালিয়া বাজার সড়ক, ৪০লাখ টাকা ব্যায়ে বনগাঁও-রসুলগঞ্জ সড়ক,

সাতহাল কুড়িয়াল সড়কে বুকানদীর উপর ২ কোটি ৪৬লাখ টাকা ব্যায়ে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৭লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজের উদ্বোধন এবং শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা রসুলগঞ্জ বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রসার ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এছাড়াও তিনি পাটলী ইউনিয়ন পরিষদের অর্থায়নে পাটলী পরিষদ মার্কেট উদ্বোধন ও ১২ লাখ টাকা ব্যায়ে রসুলগঞ্জ বাজার সড়ক ও সবজি সেট নির্মান কাজের উদ্বোধন করেন।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৫

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়েন কামড়াখাই গ্রামের রুকুম উল্লাহ ছেলে নছির মিয়া (৩১), ওয়াছির মিয়া (৩৬), হারিছ মিয়া (৫১), হারিছ মিয়া ছেলে জুবেল মিয়া (২৩) ও পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আইন উদ্দিনের ছেলে সাহেল মিয়া (৩০)।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো: গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে এস আই হাবিবুর রহমান, এস আই মনিরুজ্জমান, এস আই আফছার আহমেদ, এ এস আই ফিরোজ মিয়া সহ একদল পুলিশ অভিযান চালিয়ে নছির মিয়া, ওয়াছির মিয়া, হারিছ মিয়া, জুবেল মিয়াকে গ্রেফতার করে।

এদিকে ঐ দিন এ এস আই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফেঞ্চগঞ্জ থানার মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত এবং ২হাজার টাকার জরিমানা প্রাপ্ত আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/১৮