জগন্নাথপুরের পাটলী ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের মত বিনিময় সভা

জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকেলে পাটলী সাতহাল পয়েন্টে আয়োজিত মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাহীর আলী ও কৃষি সম্পাদক শাহ মোঃ শাহীন মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীয় সূত্রধর বীরেন্দ্র, অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ ময়না মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ শফিক মিয়া, মোঃ সোয়া মিয়া, মোঃ আব্দুর রউফ, হায়দর আলী, মোঃ আজক আলী।

মতিবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাজী মোঃ আকমল হোসেন, ডাঃ মোতাহার আলী নুনু, ডাঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ হোসেন তানিন, মোঃ জিয়াউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সহ সভাপতি মোঃ ফজর আলী, সাধারণ সম্পাদক মোঃ কবির মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কয়েছ মিয়া, জয়নুল আহমদ কোরেশী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া, মানবাধিকার সম্পাদক মখলিছ মিয়া, গণশিক্ষা সম্পাদক জাহির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জুল হোসেন,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আক্তার হোসেন তালুকদার, মোঃ রাফিক মিয়া, উপজেলা যুবলীগ নেতা মহিউদ্দিন মাহবুব, তাজ উদ্দিন তাজ, ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ আনা মিয়া, সদস্য মোঃ সোনা মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহবাজ মিয়া, মোঃ মুক্তাধীর হোসেন, মোঃ শাহজাহান মিয়া, মোঃ রিপন মিয়া, মোঃ মাসুম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইমন মিয়া প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মুমিন চৌধুরী। সভায় বক্তারা ইউনিয়ন কমিটিতে আগ্রহী পদ প্রত্যাশিদের জীবন বৃত্তান্তের সময়সীমা বর্ধিত করে আগামী ০৮অক্টোবরের মধ্যে উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদকের নিকট হস্তান্তরের ঘোষণা প্রদান করেন।

সভায় বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে জন প্রত্যাশা অনুযায়ী তৃণমূলে জনপ্রিয় প্রার্থী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় মেরিন ইঞ্জিনিয়ার আজিজুস সামাদ আজাদ ডনকে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দানের জন্য দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আহবান জানান।

বক্তারা আরো বলেন তৃণমূলের মতামত উপেক্ষা করে জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দিলে এ আসনে নৌকার বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে না। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।    প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/১৮

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন

মো: আব্দুল হাই :
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্ণিল নানান আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সার্বিক দিক নির্দেশনায় এবং তথ্য যোগাযোগ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী ও উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকারের কারিগরি সহযোগিতায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বর্ণিল সাজে সাজানো হয়।

উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৩৭টি স্টলে জনসাধারকে সেবা ও পরামর্শ প্রদান করা হয়। ৩দিন ব্যাপী মেলা প্রাঙ্গনে জন সাধারনের উপচে পড়া ভীড় আর শিশু-কিশোরদের মিউজিকের তালে তালে নাচ গান যেন উন্নয়নের অভিযাত্রাকে প্রাণবন্ত করে তুলে। “হাওরে মাছ হৃদয়ে গান, সরকারি সেবা আনে উন্নয়নে প্রান”

উন্নয়ন মেলার শুরু থেকেই প্রতিদিন প্রধান শিক্ষক ছালেহা পারভীন ও সহকারি শিক্ষক অনন্ত পালের যৌথ সঞ্চালনায় ইউএনও মাহফুজুল আলম মাসুমের কন্ঠে গাওয়া জনপ্রিয় গান ছাড়াও অতিথি শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনায় মেলাস্থল হয়ে উঠে নান্দনিক বিনোদনের স্থান। প্রতিদিন মেলাস্থলে শিশু কিশোরদের পাশাপাশি নারী-পুরুষদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সেই সাথে উপজেলার সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাষিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে উন্নয়ন মেলাটি প্রাণবন্ত হয়ে উঠে। উন্নয়ন মেলায় যাবো অনেক খেলনা কিনবো এমন বায়না ধরা শিশুরা বাবা মা কে নিয়ে উন্নয়ন মেলায় ছুটে এলেও প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্নয়নের চিত্র প্রদশর্নীর দৃশ্যে আর মিউজিকের স্বরে গানের ছন্দে ছোট্র সোনামনিরা ভূলে যায় মেলা থেকে তাদের খেলনা নিয়ে যাওয়ার কথা।

স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ সর্বোপরী উন্নয়নে বিপুল সংখ্যাক জনসাধারনকে প্রশাসনিক দ্রুত সেবা কার্যক্রম ও পরামর্শ দেয়া হয়েছে উন্নয়ন মেলায়। উপজেলা প্রশাসনের ৩দিন ব্যাপী নানান আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, উন্নয়ন মেলার উদ্বোধন, আলোচনা সভা, মাল্টিমিডিয়ার মাধ্যমে উন্নয়নের চিত্র প্রদর্শন, মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা, সমাপনী অনুষ্টান, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্টান। শনিবার ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: নুরুজ্জামান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ডা: মো: খালেদ সাইফুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া,

সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান, সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাধ্যে এবং উন্নয়ন মেলায় শ্রেষ্ট স্টল পুরস্কার বিতরন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরের সৈয়দ মাসুম জাতিসংঘ অধিবেশন থেকে দেশে ফেরায় বিমান বন্দরে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি:
জাতিসংঘের ৭৩ তম অধিবেশন শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তোখর নেতা সৈয়দ মাসুম আহমদ দেশে ফেরায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগ ও দলীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিয়েছেন।

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল ৫টায় বিমান বন্দরের ভি.আই.পি লাউঞ্জে সৈয়দ মাসুম আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতৃবৃন্দ। পরে ভি আই পি লাউঞ্জে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ মাসুম আহমদ। মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে

ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ ছাবির মিয়া ছাব্বির, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদের জি.এস সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তজম্মুল হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ,

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য রুমেল আহমদ, এমরুল হাসান, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ পারভেজ, যুবলীগ নেতা জহিরুল হক জুয়েল, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এইচ. ইলিয়াছি দিনার, সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সুমন তালুকদার, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক আমির হোসেন, সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম,

সাবেক সদস্য এম.এ. রিয়াদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য নন্দন চন্দ্র পাল, যুবলীগ নেতা বদরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাকারিয়া, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আফসর রহিম, শাহীন মিয়া, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিপু রায়, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বিজন দাস, মহানগর ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে সুমন ইসলাম খান,

হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য বিজিত দাস, সত্যজিৎ দাস, রাজেশ সরকার, কাওসার কামালী, আবুল হাসান আকিব, সাব্বির আহমদ, লিমন কান্তি দে, লিমন এষ, অমিত রায় শিপন, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি নাঈম আহমদ, সাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম. এস. ইলিয়াছ শাহীন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাস, জুবায়ের আহমদ, তারেক আহমদ, বিধান কৃষ্ণ রায়,

বদরুল আলম তুহিন, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল গফফার রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল মুমিন লাহিন, মাছুম হোসাইন, দেবাশীষ তালুকদার, সাহেদ আহমদ মাছুদ, সঞ্জয় তালুকদার, শাহ মোস্তাফিজুর রহমান কামরুল, হাফিজুর রহমান, রুহেল আহমদ, শাহ সুমন আহমদ, সৈকত চৌধুরী, সাঈদুল ইসলাম, এমাদ আহমদ, এম. আবসার আলম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের ধর্ম সম্পাদক মুহিবুর রহমান, মারজান রশীদ,

তানভীর আহমদ, মাহবুব আলীনুর নৌশান, আসাদ রহমান, আকাশ দেবনাথ, সুব্রত দাস, আলাল আহমদ রাকিন, সৈয়দ তায়েফ আহমদ, জাহেদ আহমদ, অমি হাসান, সাগর দেব, পাপ্পু আহমদ, প্লাবন দাস, অমিত দেবনাথ, সুমন দাস অনিক, তন্ময় চক্রবর্তী, নীলাচল দাস নীল, মান্না। সংবর্ধনা সভায় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা সৈয়দ মাসুম আহমদ জাতিসংঘের ৭০তম সাধারন অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যান। সিলেট জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী সৈয়দ মাসুম আহমদ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।

বর্তমানে সিলেট নগরীর বাসিন্দা সৈয়দ মাসুম আহমদ রাজনীতির পাশাপাশি ব্যবসা করে আসছেন। এছাড়াও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৈয়দ মাসুম আহমদ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে আকর্ষনীয় নৌকা বাইচ প্রতিযোগীতায় বাংলার পবণ চ্যাম্পিয়ান

মো: আব্দুল হাই :
“কোন মিস্ত্রি নাও বানাইল, কেমন দেখা যায়, ঝিল মিল ঝিল মিল করে রে ভাই, ময়ূর পংখী নায়”। মরমী কবি আব্দুল করিম রচিত গানের সুরে আর বাদ্যযন্ত্রের তালে নৌকার প্রতিযোগী আর দর্শকদের আনন্দ উচ্ছ্বাসে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার ফেরী ঘাট এলাকায় কুশিয়ারা নদীতে অনুষ্টিত হয়েছে আকর্ষনীয় নৌকা বাইচ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৪ আক্টোবর) স্থানীয় যুবকদের আয়োজনে কয়েক হাজার দর্শকদের সমাগমে নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৬টি আকর্ষনীয় নৌকা অংশ গ্রহন করে। দুপুর থেকে শুরু হওয়া নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী নৌকাগুলো হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের পঙ্কীরাজ,

একই ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের সাজুর শাহ তরী, হালিতলা গ্রামের শাহজালাল তরী, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের হযরত শাহ কুতুব উদ্দিন তরী, একই ইউনিয়নের আলাগদি গ্রামের সোনার বাংলা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চক তিলক গ্রামের বাংলার পবণ। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে

জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চক তিলক গ্রামের বাংলার পবন, ২য় স্থান অর্জন করেছে পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শাহ কুতুব উদ্দিন তরী, ৩য় স্থান অর্জন করেছে নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের উড়াল পঙ্কী। পরে বিজয়ী ও অংশ গ্রহনকারী নৌকাদের মধ্যে পুরস্কার বিতরন করেন আয়োজকরা। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মখলুছ মিয়া,

OLYMPUS DIGITAL CAMERA

বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এম. এ রব, রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর কমিনার কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ,

সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, জাকির হোসেন, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক গোলাম সারোয়ার, সাংবাদিক শাহ এস এম ফরিদ, সাংবাদিক জুয়েল আহমদ, স্থানীয় বাসিন্দা আরজান মিয়া, হারুন মিয়া, হিরা মিয়া, হারুন মিয়া, শাহী আহমদ, সালেহ আহমদ, শাহানুর আহমদ শানুর, মমরাজ হোসেন রাজ, গুলজার মিয়া, দিদার আহমদ সুমন, কাউছার মিয়া,

লিলু মিয়া, জিয়াউর রহমান, সেবুল মিয়া, আউয়াল মিয়া, রাজীব তালুকদার, মাছুম আহমদ, ইকবাল হোসেন, মঞ্জুর ইসলাম মঞ্জু, জালাল মিয়া, মালেক উদ্দিন, সাজু মিয়া, আল-আমিন মিয়া, রানা মিয়া, আকরাম হোসেন, জাকির হোসাইন, আকবর হোসেন, দুলন মিয়া, মির্জা হোসেন, তোফায়েল আহমেদ, শফু মিয়া প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার ॥ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্ট:-
জগন্নাথপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া মোটর সাইকেল সহ ৩ মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ অক্টোবর) রাতে ওসি তদন্ত নব গোপাল দাশের নেতৃত্বে এস আই লুৎফুর রহমান, এস আই অনিক চন্দ্র দেব ও এ এস আই শাহ জামালসহ পুলিশদল

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধারসহ মোটর সাইকেল চোর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের কালী কুমার রায়ের ছেলে লিটন উরফে শ্রীকৃঞ্চ (২৪), একই উপজেলার নোয়াপাড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে রুয়েল মিয়া (২২)

ও বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সিদ্দিক মিয়া (২৮) কে গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে মারিয়ার দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম

স্টাফ রিপোর্ট:-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া মহিষাকোনা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে অষ্টাদশী তরুনী মারিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) মারিয়ার লাশ সুনামগঞ্জ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে খাগাউড়া গ্রামে নিয়ে আসা হলে পরিবার, আত্ময়ি স্বজন, সহপাঠিদের বুকফাটা করুন আহাজারীতে খাগাউড়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠে।

বাবা, মা, ভাই-বোনরা বার বার জ্ঞান হারিয়ে পেলেন। ঐদিন মাগরিবের নামাজের পর তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে মারিয়া বেগমের আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হলেও আসল রহস্য উদঘাটনে পুলিশ গোপনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে থানা সূত্রে জানাগেছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাথরুমের ফ্যান লাইটের স্টীলের ভেন্টিলেটারের সাথে গলায় উড়না পেছিয়ে মারিয়া বেগম আত্মহত্যা করে।

মধ্যবিত্ত পরিবারের মেয়ে মারিয়া বেগমের আত্মহত্যার পেছনে অনেক রহস্য লুকিয়ে থাকলেও প্রভাবশালী একটি মহলের ভয়ে অনেকেই মূখ খুলছেন না। তবে মারিয়া বেগমের আত্মহত্যার পেছনে কিছু কারন রয়েছে এমন রহস্যের তথ্য নাম প্রকাশে অনিচ্ছুক অনেক যুবকরাই জানিয়েছেন। ভাটির জনপদ অজো পাড়া গাঁয়ের মধ্যবিত্ত পরিবারের মেয়ে মারিয়া বেগম ছোট বেলা থেকেই স্মার্ট ও সুস্্ির হওয়ায় ৮ম শ্রেনী পাশ করার পর থেকেই নজরে পড়ে খাগাউড়া গ্রামের ধনাঢ্য পরিবারের যুবক এনামুল হক এনামের নজরে।

বিভিন্ন কৌশলে মারিয়া বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এনাম। দীর্ঘদিন একজন আরেক জনকে গভীর থেকে গভীরে ভালোবাসার শেষ ঠিকানায় পৌছেন। পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত মারিয়া বেগম গত বছরে এস এস সি পরীক্ষা দেয়।

সূত্র জানায় প্রেমিক এনামুল হক এনাম নিরীহ পরিবারের মেয়ে মারিয়াকে জীবন সঙ্গী করতে নানা কৌশলে তার সাথে প্রেমের অভিনয়ে কেঁড়ে নেয় মারিয়ার জীবনের আশা আকাঙখার প্রদীপ। এক সময় মারিয়া এনামকে কাছে পেতে উম্মাদ হয়ে উঠে। থেকে যায় মারিয়ার জীবনে গতি। বন্ধ হয়ে যায় পড়া লেখা। কিছুদিন ধরে প্রেমিক এনামুল হক এনাম মারিয়াকে ভুলে যেতে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ফলে মারিয়া এনামকে কাছে পেতে উম্মাদ হয়ে পড়ে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে প্রেমিকের পথ পানে চেয়ে থাকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন। সূত্র আরো জানায়, মারিয়া বেগম তার প্রেমিক এনামকে বিভিন্ন মাধ্যমে খোজ করলেও তার সাথে কথা বলা কিংবা কথা বলার সুযোগ পায়নি। দিন যত গড়িয়ে যাচ্ছে ততই মারিয়ার জীবনে দেখা দেয় ব্যর্থ প্রেমের আভাস। এর পরও থেমে থাকেনি মারিয়া।

সম্প্রতি ধনাঢ্য পরিবারের প্রেমিক এনামুল হক এনাম অন্যত্র বিয়ের প্রস্তুতি নেয়। দ্রুত এ খবরটি পৌছে যায় মারিয়া বেগমের কাছে। কিন্তু প্রতারক প্রেমিক মারিয়াকে ভুলে গিয়ে শেষ মেশ অন্যত্র বিয়ের দিনক্ষন ঠিক করে নেয়। এমন সংবাদ পেয়ে মারিয়া বেগম অভিমান আর ক্ষোভে ফুঁসতে থাকে। অবশেষে প্রেমিকের চলনাময়ী ভালোবাসায় ক্ষিপ্ত হয়ে অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নেয়।

জগন্নাথপুর টুডে/১৮

হাওরে মাছ হৃদয়ে গান, সরকারি সেবা আনে উন্নয়নে প্রাণ প্রতিপাদ্যে জগন্নাথপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার সহস্্রাধিক ব্যক্তিদের অংশ গ্রহনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

সকাল ১০টায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন শেষে “হাওরে মাছ হৃদয়ে গান, সরকারি সেবা আনে উন্নয়নে প্রাণ” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সিদ্দিক আহমদ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যাবস্থাপক এম এম শহীদুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, ওসি তদন্ত নব গোপাল দাশ, সাংবাদিক শংকর রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের দিক নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী ও উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকারের কারিগরি সহযোগিতায় বর্ণিল সাজে সাজানো হয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গন।

প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ ও সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র প্রদর্শন করা হয়। আলোক সজ্জা এবং শিশু কিশোর ও সকল বয়েসী নারী পুরুষদের কোলা হলে মূখরিত হয়ে উঠে উন্নয়ন মেলা প্রাঙ্গন। বিভিন্ন সরকারি দফতরের ৩৭টি ষ্টল থেকে জনসাধারকে বিভিন্ন সেবামূলক কাজের পরামর্শ দেয়া হয়। উন্নয়ন মেলায় অংশ গ্রহনকৃত আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন স্টলগুলো হচ্ছে জগন্নাথপুর পুলিশ প্রশাসন,

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ভুমি অফিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রকৌশলী এলজিইডি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিস, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য, সমন্বয়কারী এবিএখা, উপজেলা আনসার ও ভিডিপি অফিস, নির্বাহী প্রকৌশলী জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ, জগন্নাথপুর পৌরসভা, উপজেলা হিসাব রক্ষন অফিস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জগন্নাথপুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মৎস্য অফিস,

উপজেলা প্রানী সম্পদ অফিস, ইউনিয়ন পরিষদ সমুহ, ব্যাংক সমুহ, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা সাব-রেজিষ্টার অফিস, স্যাটেলমেন্ট অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা সমবায় অফিস, জগন্নাথপুর পল্লী উন্নয়ন অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জগন্নাথপুর, ইসলামিক ফাউন্ডেশন ও বন বিভাগ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে তরুনীর আত্মহত্যার ঘটনাকে ঘীরে এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্ট:

জগন্নাথপুরে মারিয়া বেগম নামের এক তরুনীর আত্মহত্যার ঘটনাকে ঘীরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামে।

খবর পেয়ে পুলিশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগ থেকে মারিয়া বেগমের মৃত দেহটির সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। আত্মহত্যার ঘটনাটি খাগাউড়া গ্রামসহ পুরো ইউনিয়ন ব্যাপী ছড়িয়ে পড়লে নানান পেশার লোকজন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

তবে একটি সূত্র জানিয়েছে মারিয়া বেগমের আত্মহত্যার ঘটনার খবর এলাকায় ছাউর হলে জনৈক যুবক পলাতক রয়েছে। বিস্তারিত আসছে———————-

জগন্নাথপুরে শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারী পদে সম্ভাব্য প্রার্থী বিলাল আহমদের গণসংযোগ

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর পৌর এলাকার শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার তদারক কমিটির নির্বাচনে সম্ভাব্য সেক্রেটারী প্রার্থী সাবেক বাজার সেক্রেটারী বিলাল আহমদ গণসংযোগ করেছেন। বুধবার (৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সম্ভাব্য সেক্রেটারী প্রার্থী বিলাল আহমদ বাজারের ব্যবসায়ীদের সাথে নিয়ে গণসংযোগ ও লিপলেট বিতরনের পাশাপাশি দোয়া ও ভোট প্রার্থনা করেন।

গনসংযোগকালে ভবের বাজার সেক্রেটারী দিলতাজ মিয়া, ব্যবসায়ী জাকির হোসেন, আজাদ মাহমুদ ভূইয়া, আনা মিয়া, চাঁন মিয়া, আলী হোসেন, হান্নান আহমদ, মাসুদ আহমদ, ইমন মিয়া, মাসুম আহমদ, সানি মিয়া, ফয়েজ আহমদ, দিলদার মিয়া, সাকিব মিয়া, সাইদুর রহমান, মামুন আহমদ, মাসুদ আহমদ, শাহ আলম সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার তদারক কমিটির নির্বাচনে সম্ভাব্য সেক্রেটারী প্রার্থী সাবেক বাজার সেক্রেটারী বিলাল আহমদ গত ২০ সেপ্টেম্বর জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ইতোমধ্যে শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার তদারক কমিটির মেয়াদ শেষে হয়েছে।

আমি একজন প্রার্থী থাকা সত্ত্বেও একটি মহল সিলেকশনে অন্যকে বাজার সেক্রেটারী বানাতে চাইছেন। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, আমাদের একটি নির্বাচন কমিশন আছে তাদের মাধ্যমেই নির্বাচন হবে। কোন প্রার্থী থাকলে সিলেকশনে বাজার সেক্রেটারী করা হবেনা। অবশ্যই নির্বাচন হবে।

জগন্নাথপুর টুডে/এইচ কে

জগন্নাথপুরে যুবলীগ নেতা দবির মিয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা দবির মিয়া (৩৮) ইন্তেকাল করেছেন। ইন্না—রাজেউন। বুধবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ঐ দিন বিকেল ৫টায় জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়। এদিকে জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা দবির মিয়ার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলহাজ্ব এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক বিসয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ,

সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার গিয়াস উদ্দিন, বকুল গোপ,

উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সাধারন সম্পাদক শাহ রুহেল আহমদ, সহ-সাধারন সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয় প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

জগন্নাথপুর টুডে/১৮